1,150.00৳ Original price was: 1,150.00৳ .970.00৳ Current price is: 970.00৳ .
মিক্স অ্যান্ড ফিক্স পাওয়ার বন্ড: টাইলস হোক দীর্ঘস্থায়ী ও মজবুত। সাধারণ সিমেন্টের চেয়ে বহুগুণ শক্তিশালী এবং পানি প্রতিরোধী। আজই ব্যবহার করুন সেরা টাইল অ্যাডহেসিভ!
আপনার ঘরের দেয়াল কিংবা মেঝের টাইলসকে দীর্ঘস্থায়ী এবং সুরক্ষিত রাখতে ব্যবহার করুন মিক্স এন্ড ফিক্স পাওয়ারবন্ডটাইলঅ্যাডহেসিভ। এটি একটি পলিমার মডিফাইড উন্নতমানের আঠা, যা সাধারণ সিমেন্ট-বালির চেয়ে বহুগুণ শক্তিশালী এবং টেকসই বন্ডিং নিশ্চিত করে।
এটি ঘরের ভেতরে ও বাইরে, দুই জায়গাতেই ব্যবহার করা যায়।
বৈশিষ্ট্য ও সুবিধা
সাধারণ সিমেন্টের চেয়ে বহুগুণ বেশি আঠালো, যা টাইলস আজীবন শক্তভাবে ধরে রাখে
ভাঙ্গা ছাড়াই পুরোনো টাইলের ওপর নতুন টাইল বসানো যায়
দেয়াল ও ফ্লোর—সবখানে ব্যবহারযোগ্য
এটি ব্যবহারে টাইলসের নিচে কোনো ফাঁপা জায়গা থাকে না, ফলে ঠকঠক আওয়াজ হবেনা
টাইল স্লিপ বা নিচে নেমে যাওয়ার ঝুঁকি নেই
আলাদাভাবে কিউরিং করার প্রয়োজন হয় না
পানি ও আর্দ্রতা প্রতিরোধী
দীর্ঘস্থায়ী, টেকসই এবং নির্ভরযোগ্য
ইনডোর ও আউটডোর—উভয়স্থানে ব্যবহারের জন্য উপযুক্ত
সহজে মিশানো ও প্রয়োগ করা যায়
সিরামিক, পোর্সেলিন, ভিট্রিফাইড ও ন্যাচারাল স্টোনের জন্য উপযোগী
ব্যবহারবিধি
সারফেস প্রস্তুতি
সারফেস লেভেল করে নিন।
আলগা ময়লা ও ধুলোবালি পরিষ্কার করুন।
কাজ করার আগে দেয়াল বা ফ্লোর পানি দিয়ে হালকা ভাবে ভিজিয়ে নিন।
মিক্সিং
১ ব্যাগ (২০ কেজি) পাওয়ার বন্ড পাউডারের সাথে ৫ থেকে ৬ লিটার পরিষ্কার পানি ভালোভাবে মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। খেয়াল রাখবেন যেন কোনো দলা না থাকে।
মিক্স করার পর পেস্ট টি ৫ মিনিট রেখে দিন। তারপর আবার হালকা মিক্স করুন।
মিশ্রণটি ১- ১:৩০ ঘণ্টার মধ্যে ব্যবহার করুন
প্রয়োগ
কর্নি দিয়ে দেয়ালে বা মেঝেতে সমানভাবে পেস্ট লাগান।
তারপর খাজ কাটা কর্নি (notched trowel) দিয়ে লম্বা দিকে এবং আড়া আড়ি ভাবে টান দিয়ে গ্রুভ করে নিন।